1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

লালমাই প্রতিনিধি, মনসুর লোকমান রাকিবঃ

 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশে লালমাই উপজেলা রেন্ট-এ-কারের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ শাহজাহানের ওপর ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় ডাকাতদের কবলে পড়েন মোহাম্মদ শাহজাহান। এ সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার হাতে ৩১টি সেলাই রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চলাচলকারী চালক ও মালিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। রেন্ট-এ-কার সংশ্লিষ্টদের দাবি, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চালক-যাত্রীদের ওপর হামলার ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

এ ঘটনায় লালমাই উপজেলা রেন্ট-এ-কারের সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

রেন্ট-এ-কার সংশ্লিষ্টদের দাবি, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

একই সঙ্গে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

লালমাই উপজেলা রেন্ট-এ-কারের চালক ও মালিকরা বলেন, মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তাদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD