1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত

চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

 

গতকাল ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা কেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজের উদ্দেশ্যে পাঠাও মোটরসাইকেল নং-চট্ট মেট্রো-হ-২১-৬৫৬৪ যোগে যাওয়ার পথে সকাল অনুমান ৮:৪৫ মিনিটের সময় ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট ওয়ালটন শো রুমের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা প্যাডেল চালিত একটি ভ্যান গাড়ীকে সাইড দেয়ার সময় আকষ্মিকভাবে পাঠাও মোটরসাইকেল হতে নাফিসা নাওয়াল (১৯) রাস্তায় পড়ে যায়।

তখন একই লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী পিছনে থাকা ম্যাক্স কোম্পানির ক্রেন রেজিঃ নং-অঈগ ৯৪৯ এর চালক শামীম বিশ্বাস (৩১) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে মোটর সাইকেল হতে রাস্তায় পড়ে থাকা নাফিসা নাওয়ালকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে গুরুতর জখম প্রাপ্ত হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তার মারিয়াসহ অন্যান্য উপস্থিত লোকজন নাফিসা নাওয়াল (১৯)কে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাফিসা নাওয়ালকে মৃত ঘোষনা করেন।

এই সংক্রান্তে নিহতের পিতা মামুন (৪৬) এর এজাহারের প্রেক্ষিতে ইপিজেড থানার মামলা নং-১০, তারিখ-২২/০৮/২০২৬ ইং,ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হেফাজ উদ্দিন, অফিসার ইনচার্জ ইপিজেড থানা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট,রাত সাড়ে ৮টার সময় ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় বিশেষ অভিযানে উল্লেখিত ঘটনায় জড়িত ক্রেন চালক শামীম বিশ্বাস (৩১) কে আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD