1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিভোর্সের কাগজ দেখার পর ফের কীটনাশক পান, যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ! রাজবাড়ীতে পদায়ন থাকলেও বাইরে কর্মরত ২৩ চিকিৎসক, সংকটে উপজেলা স্বাস্থ্যসেবা খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া

শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ টাস্কফোর্সের এই অভিযানে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বিজিবি সূত্র জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব পণ্য পরিবহনের সময় জব্দ করা হয়। প্রাথমিক হিসেবে জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা।আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD