1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন বালিয়াডাঙ্গীর সন্তান মো. ইউনুস আলী দুপচাঁচিয়ায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে

চিকিৎসক ও নার্সদের রক্তদানে প্রাণ বাঁচল মুমূর্ষু প্রসূতি, ফরিদপুরে অনন্য দৃষ্টান্ত

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

​ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি মানবসেবার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জরুরি মুহূর্তে রক্ত সংকটে পড়া এক প্রসূতির জীবন বাঁচাতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তারা নিজেদের শরীর থেকে মোট ৫ ব্যাগ রক্ত দান করে মা ও নবজাতক—উভয়ের জীবন রক্ষা করেছেন।

​রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে সিজারিয়ান অপারেশনের জন্য আসা ওই প্রসূতির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন জানান। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় রক্তের যোগান দেওয়া সম্ভব না হওয়ায় তীব্র সংকট তৈরি হয়। পরিস্থিতি জটিল দেখে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা দেরি না করে নিজেরাই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।

​গাইনি বিশেষজ্ঞ ডা. পল্লবীর নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ৫ ব্যাগ রক্ত প্রদান করেন। পাশাপাশি দ্রুততম সময়ে রক্তের সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্যাথলজি ইনচার্জ মোহাম্মদ আলী।

​সময়োপযোগী এই পদক্ষেপের ফলে প্রসূতি ও তার সদ্যজাত শিশুটি আপাতত বিপদমুক্ত। চিকিৎসকদের এই নিঃস্বার্থ সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এবং চিকিৎসা পেশার মহান ব্রতকে আরও একবার উঁচুতে তুলে ধরেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD