1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে ঘিরে দুই ভাইয়ের সংঘাত, থানা প্রাঙ্গণেই হাতাহাতি আহত ৫ 

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের ভাঙ্গা থানা চত্বরে এক নারীকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের স্বজনদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা প্রাঙ্গণেই চরম বিশৃঙ্খলা, টানাটানি ও মারামারিতে তিন নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের এক যুবকের সাথে নিকটবর্তী সোনাখোলা গ্রামের এক নারীর বিয়ে হয়। তবে বিবাহের কিছুদিন পর ওই তরুণীর সাথে তার দেবরের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই দেবর ও ভাবি নগদ অর্থ এবং সোনার গহনা নিয়ে আত্মগোপন করেন বলে পরিবারের দাবি।

​পরবর্তীতে তরুণীর বাবা ও বড় ভাই সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। এ সময় থানায় উপস্থিত থাকা দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা ওই নারীকে নিজেদের পক্ষে নিতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে থানা চত্বরেই তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রকাশ্যে এমন তুলকালাম কান্ডে এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ সাপেক্ষে ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD