1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চুয়াডাঙ্গার জাফরপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বো”মা নিক্ষেপ রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে তারেক রহমান নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আর নেই বগুড়া সদরে ৩ হাজার ১০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ পতেঙ্গায় যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বালিয়াকান্দির বনগ্রামে বন্ধ বিদ্যুৎ চালু করতেই বারেক শেখের মৃ”ত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

মোঃ আজমল হোসেন,প্রতিনিধি বালিয়াকান্দিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামে ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক ব্যক্তির মৃ”ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৩ টা ৩০ মিনিটের মধ্যে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নি”হত বারেক শেখ বনগ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনের সুইচ চালু করার সময় পাশে থাকা টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত তিনি টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD