1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

এবনে গোলাম সামাদ স্মরণে রাবিতে আলোচনা

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

এবনে গোলাম সামাদ স্মরণে রাবিতে আলোচনা

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ প্রফেসর ড. এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের নির্বাহী পরিচালক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক শাকিবুল হাসান মৃধা।
আরবি বিভাগের শিক্ষার্থী রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন আব্দুল ওয়াদুদ ও আরিফুল ইসলাম মারুফ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে প্রফেসর ড. এবনে গোলাম সামাদের চিন্তা ও দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানের জগতে তাঁর পদচারণা ছিল বিস্ময়কর। নিজস্ব একাডেমিক পরিসরের পাশাপাশি এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানচর্চায় তাঁর অবদান ছিল অনন্য। তাঁর চিন্তা, গবেষণা ও দর্শন জাতিকে দীর্ঘদিন পথ দেখাবে।
বক্তারা আরও বলেন, প্রফেসর এবনে গোলাম সামাদের অসামান্য অবদান যথাযথভাবে মূল্যায়নে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাঁর অবদান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। তাঁর চিন্তা-চেতনা, দর্শন ও জ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে প্রাতিষ্ঠানিকভাবে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা প্রফেসর ড. এবনে গোলাম সামাদের জীবন, কর্ম ও চিন্তাধারার যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD