1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, আইয়ুব হিলটপকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং মার্কেটের ম্যানেজার ওলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বাবুল মিয়া নামে এক ক্রেতা আইয়ুব-হিলটপ সুপার মার্কেট থেকে দুই প্যাকেট দুধ কেনেন। পরদিন একটি প্যাকেটের দুধ শিশুকে খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পর দুধের প্যাকেট পরীক্ষা করে তিনি দেখতে পান, পণ্যটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

বিষয়টি জানিয়ে ১৬ আগস্ট মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অভিযোগ করেন ওই ক্রেতা। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

আইয়ুব-হিলটপ সুপার মার্কেটের মালিক আইয়ুব তুষার বলেন, প্রশাসনের অভিযানকে তিনি স্বাগত জানান। মার্কেটে সরবরাহ করা কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি চেম্বার অব কমার্সকেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কর্মীদের আরও সতর্কভাবে পণ্য পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা ও সিল করে রাখা উচিত ছিল। এ ক্ষেত্রে কর্মীদের দায়িত্বে অবহেলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আরও সতর্কতা নেওয়া হবে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংসের জন্য সদর উপজেলার শ্রীপুর পৌরসভার ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD