1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

বাঘারপাড়ায় রান্না ঘরে ঢুকে নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই “

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

বাঘারপাড়ায় রান্না ঘরে ঢুকে নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনতাই ”

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁদপুর গ্রামের ঘোষপাড়ায় রান্নাঘরে রান্না করার সময় এক নারীর গলায় ছুরি ঠেকিয়ে কানের দুটি দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। এসময় ছিনতাইকারীর টানে ওই নারীর কানে গুরুতর জখম হয়েছে । স্থানীয় চিকিৎসক ওই নারীর কানে চারটি সেলাই দিয়েছে। ঘটনার শিকার কেয়া রানী ঘোষ (২৮) ওই গ্রামের বিশ্বজিৎ ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেয়া রানী নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি আচমকা তাঁর গলায় ছুরি ঠেকিয়ে তার দুই কানের দুল জোর করে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময়,
ছিনতাইকারীর টানে কেয়া রানীর কানে রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁর কানে চারটি সেলাই দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী ঘটনাস্থলে এক জোড়া স্যান্ডেল ফেলে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সমাজ সেবক মো. শাহীন রেজা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে জানতে পারেন, অজ্ঞাত ব্যক্তি গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে। তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি বলে জানান তিনি।
শাহীন রেজা বলেন, সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাঁর ওয়ার্ডের তিনটি গ্রামে পরপর কিছু চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাঁরা দ্রুত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD