1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মাথার আঘাতে স্বজনদের চিনতে পারছেন না যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রাজন , জরুরি সিটি স্ক্যান, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস সাজুর।

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

মাথার আঘাতে স্বজনদের চিনতে পারছেন না যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রাজন , জরুরি সিটি স্ক্যান, সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস সাজুর।

মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি, বড়লেখা মৌলভীবাজার।

বড়লেখার কাঁঠালতলী বাজারে মব সৃষ্টি করে হামলায় গুরুতর আহত বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রাজন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ হাসপাতালে চিকিৎসাধীন রাজনকে দেখতে যান কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জননেতা জনাব শরিফুল হক সাজু।

এসময় তিনি দেখতে পান গুরুতর আহত রাজন হাসপাতালের ফ্লোরে বসে আছেন। বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে বেডে নেওয়ার ব্যবস্থা করেন।

জানা যায়, হামলায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাজন স্বাভাবিকভাবে মানুষ চিনতে পারছেন না। তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করানো হয়েছে।

এ সময় শরিফুল হক সাজু রাজনের সর্বোচ্চ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি রাজনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, এর আগে কাঁঠালতলী বাজারে কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবিরের দোকানে বসা অবস্থায় বড়লেখা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওয়াহিদের উপর ৫০-৬০ জনের একটি মব হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন যুবদল নেতা রাজন।

এদিকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বড়লেখা উপজেলা যুবদল। এক বিবৃতিতে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন বলেন, প্রকাশ্য বাজারে সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে ছাত্রদল নেতার উপর হামলা এবং তাকে রক্ষা করতে গিয়ে যুবদল নেতাকে রক্তাক্ত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি দোকান ভাংচুরের ঘটনাও গুরুত্বের সাথে তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD