
মাসুক মিয়া সিলেট প্রতিনিধিঃ
গতকাল তামাবিলে দুই সংবাদকর্মীকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানাই।
যেকোনো সংবাদকর্মী তামাবিলে যেতে পারেন। কেউ হয়তো ব্যক্তিগত কাজে বা বেড়াতে যেতে পারেন, আবার কেউ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেও যেতে পারেন। তামাবিলে যাওয়া মানেই চাঁদাবাজির উদ্দেশ্যে যাওয়া—এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।
সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের যেমন পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা উচিত, তেমনি সংশ্লিষ্ট সবারও সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা প্রয়োজন।
কোনো সংবাদে ভুল বা অসত্য তথ্য থাকলে হেনস্তা না করে সঠিক তথ্য ও প্রমাণ তুলে ধরে সংশ্লিষ্ট সংবাদকর্মীকে অবহিত করুন, যাতে ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন না হয়।
সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতাই পারে বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করতে।