1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

আবেদন ৯ জনের, ফল এল ১০ নম্বরের: রুহিয়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে তুলকালাম

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় পরীক্ষার্থী ও সচেতন মহল। ফলাফল প্রকাশের পর থেকেই ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস ও সমালোচনার ঝড় বইছে।

ক্ষুব্ধ পরীক্ষার্থী ও স্থানীয় বেকার যুবকদের একাংশের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অচ্ছ ও বিতর্কিত। সামাজিক মাধ্যমে “রুহিয়া উপজেলার ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা ভুয়া, এই রেজাল্ট মানি না” মর্মে বিভিন্ন স্লোগান ছড়িয়ে পড়েছে। এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মীদের এই প্রকল্পে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন নেটিজেনরা।

রাজাগাঁও ইউনিয়নের বাসিন্দাদের একাংশের অভিযোগ, আলী আকবর নামের এক ব্যক্তি কোনো একাডেমিক সার্টিফিকেট ছাড়াই তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হয়েছেন।

সাধারণ মানুষের প্রশ্ন, রাজাগাঁও ইউনিয়নে সুপারভাইজার পদের জন্য যেখানে মাত্র ৯ জন আবেদন করেছিলেন, সেখানে চূড়ান্ত ফলাফলে ১০ নম্বর সিরিয়ালের প্রার্থী কীভাবে নির্বাচিত হন?

রুহিয়া ইউনিয়নের বাসিন্দা ফারুকের পোস্ট সূত্রে জানা গেছে, ১ নম্বর রুহিয়া ইউনিয়নে ১০ জন এবং রুহিয়া পশ্চিমে ১২ জন আবেদন করলেও রহস্যজনকভাবে শুধু রাজাগাঁও ইউনিয়ন থেকেই ২ জন সুপারভাইজার ও ১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল প্রকাশের পরপরই সংখ্যাগরিষ্ঠ পরীক্ষার্থী এই প্রক্রিয়া বাতিল ও প্রত্যাখ্যানের দাবি তোলেন।

এ বিষয়ে ঠাকুরের সদর ও রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদি জানান, “নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্বে ছিলেন ইউএনও মহোদয়। তবে ১০ নম্বর সিরিয়ালের বিষয়ে তিনি ব্যাখ্যা দেন যে, মহসিন নামের এক প্রার্থীর আবেদনপত্র থাকা সত্ত্বেও কারিগরি ত্রুটির কারণে তালিকায় সিরিয়াল ছিল না, যা পরবর্তীতে সংশোধন করা হয়। ভুয়া সনদ কিংবা নিষিদ্ধ সংগঠনের কারও সম্পৃক্ততার সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”

বর্তমান রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিন জানান, “অভিযোগ থাকলে ফলাফল শিট যাচাই-বাছাই করে সংশোধন করা হবে। তবে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন পূর্ববর্তী ইউএনও মহোদয়।”

অন্যদিকে, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ আল মামুন মুঠোফোনে জানান, এই শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই এবং এটি উপজেলা সমাজসেবা অফিসারের এখতিয়ারভুক্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD