1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নেত্রকোণায় বিএনপির অনশন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নেত্রকোণায় বিএনপির অনশন

শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছে নেত্রকোণা জেলা বিএনপি।

শনিবার সকালে বনোয়াপাড়া এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন রিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, পৌর বিএরপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD