
মাসুদুল হাসান মাসুদ, ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
ভূঞাপুরে এক নারী চিকিৎসকের সঙ্গে আরেক নারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভূঞাপুরের এক নারী চিকিৎসকের সঙ্গে আরেক নারীর ঘনিষ্ঠ সম্পর্কের জেরে চিকিৎসকের বাড়িতে গেলে পরিবারের বিরুদ্ধে মারপিট করে থানায় সোপর্দের অভিযোগ।
দীর্ঘদিন ধরে ওই নারী চিকিৎসকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রে আজ তাকে চিকিৎসকের গ্রামের বাড়ি পৌর এলাকার বিরামদিতে ডেকে নিয়ে আসে। সেখানে আসলে পরিবারের লোকজন বেদম মারপিট করে তাকে ভূঞাপুর থানায় সোপর্দ করার অভিযোগ ভুক্তভোগী ওই নারীর। চিকিৎসার দাবিও জানান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় থানার পুলিশ সদস্যরা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে পুনরায় থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে স্থানীয়দের দাবি চিকিৎসকের সাথে এই নারী দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও একাধিকবার শালিসি বৈঠক হয়েছে। চিকিৎসকের বাবা ভূঞাপুর বাজারের প্রভাবশালী ব্যবসায়ী ও তাদের পুলিশের বড় কর্তার প্রভাবের কারণে পুলিশ শুধু এই নারীকে থানায় আটক করেছে।