1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

বাঘায় ১৫০ বোতল ESkuf সিরাপসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাঘা থানাধীন আড়পাড়া গ্রামের মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাঘা উপজেলার আড়পাড়া (হিন্দুপাড়া) গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ সাজদার রহমান (৪৩) এবং আড়পাড়া (নতুনপাড়া) গ্রামের মোঃ তছিকুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে বাঘা থানা ও আশপাশের এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাঘা আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি একটি পালসার N160 সিসি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ধাওয়া করে রাত সাড়ে ১২টার দিকে আটক করে।

পুলিশের দাবি, আটকের পর মোটরসাইকেলের চালক মোঃ সাজদার রহমান এবং পেছনে বসে থাকা মোঃ মিজানুর রহমানের মাঝখানে রাখা সাদা রঙের বস্তার ভেতর থেকে কাগজের কার্টনে রাখা ১৫০ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD