1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন: বিএনপি নেতৃবৃন্দের রাজনৈতিক শক্তির মহড়া জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড উত্তর বাড্ডা থেকে সাতারকুল ব্রিজ: ৬ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাজেকের জৌপুই পাড়ায় চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু নবনির্বাচিত জেলা জামায়তের আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন

চেতনার অনাবর্তন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পঠিত

নাসরিন সুলতানা রহমানঃ

পৃথিবীর আনাচে-কানাচে অজস্র রঙিন
অক্ষরে লিখব আমি আমার জন্মের কথা –
কখনো সেজে উঠবে, কখনো বেজে উঠবে;
অসংখ্য বাক্যের চক্রে মনের কথায় সেথা।

কখনো কবিতা, কখনো গল্প, কখনো উপন্যাসে,
কখনো বা হৃদয় স্পর্শের প্রচ্ছদ এঁকে ভালোবেসে।
সেদিন তো আসবেই, আমার চক্ষুতে করিবে তন্দ্রা ভর,
আমার সকল আপন মানবী হতে ছিন্ন হয়ে হবো পর।

সেদিন না হয় জেগে উঠবে আমার কালো কালিতে লেখা অক্ষরগুলি,
আমার নিস্তেজ দেহের মাঝে সঞ্জীবিত হবে আমার লেখা কবিতাগুলি।

আমি শতবার জন্ম নিব, আত্মকে আত্মিক মিলনে সাজাব।
কখনো হাসব, কখনো বা দুঃখের উপর ছাউনি দিয়ে আবার হাসব।
পাঠকের অফুরন্ত ভালোবাসায় আমি আবার জেগে উঠবো,
তন্দ্রাবিহীন রাতের আঁধারে ভেবে কবিতায় পাগল হবো।

আমার সুখী হওয়ার পথে যে বাঁধার মানব থাকিবে,
সে ক্ষতবিক্ষত রক্তের দেহে
কখনো সে হবে চির দোষী-
জগতের আত্মতুষ্টিহী কলহে সার্টিফিকেট প্রাপ্তি সহে।

আমি একই বসন্তে নন্দিনী হয়ে সেজে উঠবো শতবার,
আমি একই বসন্তের তরঙ্গে আপাদমস্তক হবো বার বার।
কখনো বা আমি হয়ে তীর্থের কাক কল্পনাতে দিব ঝাঁপ।

আমি আটাশিতে খুঁজে নিব যৌবনের গান,
আঠারোতে পৌঁছে যাব নিতে আটাশির ঘ্রাণ।
আমার অতীতে গাঁথা তাজা ফুলের মালারাও
জেগে উঠবে স্পর্শে, গন্ধ দিবে মাতুলালয়ে।

ব্যর্থ প্রেমিকের খাতা উঠবে আমার নামে,
আমি কখনো সাজব নায়ক শব্দের প্রেমে।
আমার আত্মজয়ে নিস্তব্ধ সুরে জাগ্রত শিল্পচিত্রে দান,
আমার মৃত্যুর পরেও শব্দে বেঁচে থাকার অভিমান।

অতীতের প্রতীকে জ্বলবে অনির্বাণ ক্ষণজন্ম –
অক্ষরের সাজে ঘটবে আমার যুগে যুগে অনন্ত পুনর্জন্ম।
আমি কবিতা নয়, আমি কবিতার বুকের পিতা- কবি,
শ্রুতিতো কণ্ঠে বিচিত্র টেনে আঁকি পৃথিবীর প্রতিচ্ছবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD