1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে রাজবাড়ী কোলার হাটে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং সেবা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ রাজবাড়ীতে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট, মাদকসেবনের সিরাপ, মদ ও ইলেকট্রিক রেজিস্টেন্স। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানী পণ্য, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজের পেছনে একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মাদক কারবারিরা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৩৯০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই সময় চারঘাট বিকল্প বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানাধীন পিরোজপুর এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে বিজিবির দলটি ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর কয়েকজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের আটক করার জন্য ধাওয়া করলে তারা মাথায় থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭৪ বোতল ভারতীয় ‘জেডি’ মদ এবং ১০ বোতল ‘Royal Stage’ মদ জব্দ করা হয়। এ মাদকদ্রব্যও চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই রাতে তালাইমারী বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার পদ্মা নদীর চরে অভিযান চালায়। ওই এলাকায় চোরাচালানী মালামাল পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে একটি ব্যাগের সন্ধান পাওয়া যায়। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। এসব মালামাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD