1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজশাহী সীমান্তে ৫০০ ট্যাপেনট্রাডল জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটনঃ

রাজশাহী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর দামকুড়া থানাধীন চরমাজারদিয়া এলাকার একটি লিচু বাগানে অভিযান চালায়।

অভিযানকালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কোনো ব্যক্তি বা মাদক কারবারির উপস্থিতি দেখতে পাননি। পরে এলাকায় তল্লাশি চালিয়ে লিচু বাগানের ভেতরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ট্যাপেনট্রাডল ট্যাবলেটের কোনো দাবিদার না থাকায় সেগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD