1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের ‘দ্য পার্টি সেন্টার’-এ বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সি. এম. ইদরিস। সঞ্চালনা করেন সৈয়দ ফজলে রাব্বি ডলার। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন ডা. মশিউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. বেল্লাল হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। বিভিন্ন জেলার প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি বলেন, যমুনার উত্তর পাড়ের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে টিএমএসএসসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইতিহাস বিকৃতি নয়, সঠিক ইতিহাস চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি আরও বলেন, “ইতিহাসকে বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করেছে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়নবঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।” তিনি আরও বলেন, “জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উন্নয়ন নিয়ে বিতর্ক নয়, মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে এবং উত্তরাঞ্চলের প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সেমিনারে আরও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়ার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল হক তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান
মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD