1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোয়ালন্দে ডিজিটাল ওয়ে ব্রিজ স্কেল বিকল, ওজন না মেপেই ট্রাক পারাপার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জলমহল ইজারা নিয়ে বিতর্ক! যা বললেন ইউনিয়ন পরিষদবর্গ ও চেয়ারম্যান নীলফামারীতে দুই এমপির উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভা বয়কট ৯ ইউপি চেয়ারম্যানের সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এ লামার মহামনি শিশু সদনের ক্ষুদে কারাতেকাদের দাপট, ৩ স্বর্ণসহ ৬ পদক অর্জন ডিবি পুলিশের অভিযানে নাটোরে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত


‎ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী


‎​ বাগমারা প্রতিনিধি (রাজশাহী) :

‎আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দলিল লেখক ও মুহুরীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকার কথা থাকলেও, সাধারণ সম্পাদক পদে এক বিতর্কিত নেতার প্রার্থিতাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎​ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আসাদুল ইসলাম শামীম। অভিযোগ রয়েছে, তিনি বাগমারা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং একজন মুহুরী। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে থাকলেও হঠাৎ করেই এখন সক্রিয় হয়ে উঠেছেন।

‎বিগত সরকারের আমলে প্রভাবশালী ভূমিকা পালনকারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদধারী একজন নেতা কীভাবে এবং কার ছত্রছায়ায় এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন—তা নিয়ে সাধারণ দলিল লেখক ও সচেতন মহলে এখন প্রশ্ন।

‎এছাড়াও সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে সমিতির নির্বাচনের নাম ভাঙিয়ে মুহুরিদের নির্ধারিত পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

‎নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান,বাগমারা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম গত ৫ তারিখের আগে সাবেক এমপি ইঞ্জি: এনামুল এবং সাবেক এমপি আবুল কালাম আজাদের খুব ঘনিষ্ঠ ক্যাডার ছিলেন ৫ তারিখের পরে আওয়ামী সরকারের পতনের পরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে বর্তমানে তিনি এখন এমপি ডা:বারীর ছত্রছায়ায় দলিল লেখক সমিতির নির্বাচনের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

‎গোপন সূত্রে আরো জানা যায, সমিতির ফান্ডে জমাকৃত প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যেই আসাদুল ইসলাম শামীম এই নির্বাচনে প্রার্থী হয়েছেন।

‎এবিষয়ে প্রধান নির্বাচন কমিশন আব্দুল আজিজ জানান,সে আওয়ামী লীগ ছিল ৫ তারিখের পরে দীর্ঘদিন পলাতক ছিলো এখন সবার সম্মতিক্রমে দলমত নির্বিশেষে সব দলের প্রার্থীদের অংশগ্রহনে এই নির্বাচন করা হচ্ছে এখানে আমি কি করতে পারি।

‎এছাড়া নির্বাচনের নামে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানান, এখানে এমপি ডা: বারী নিজে এসে খরচ নির্ধারণ করে গেছেন এখানে বেশি নেওয়ার কোন সুযোগ নাই।

‎এবিষয়ে রাজশাহী-৪ আসনের এমপি ডা: বারী জানান,  আমি চাই ভবানীগঞ্জ দলিল লেখক সমিতিতে যেনো সুষ্ঠ নির্বাচন হয় সমিতি যেনো সুষ্ঠভাবে চলে জনগন কোন হয়রানি না হয় তাদের ওপর কোন জুলুম যেনো না হয়। এদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হওয়ার কোন সুযোগ নাই যদি এই নির্বাচনে এমনটি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।

‎দীর্ঘদিনের সুশৃঙ্খল একটি পেশাজীবী সংগঠনে এমন বিতর্কিত ও পলাতক নেতার অংশগ্রহণ এবং তহবিল আত্মসাতের আশঙ্কার বিষয়ে সাধারণ ভোটার ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD