1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জলমহল ইজারা নিয়ে বিতর্ক! যা বললেন ইউনিয়ন পরিষদবর্গ ও চেয়ারম্যান নীলফামারীতে দুই এমপির উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভা বয়কট ৯ ইউপি চেয়ারম্যানের সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এ লামার মহামনি শিশু সদনের ক্ষুদে কারাতেকাদের দাপট, ৩ স্বর্ণসহ ৬ পদক অর্জন ডিবি পুলিশের অভিযানে নাটোরে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই সাময়িক বরখাস্ত, তদন্তে দুই কমিটি; শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার পর অবরোধ প্রত্যাহার

রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

কাজ না করলে চলে যান। আগে যেভাবে চলেছেন, এখন সেভাবে চলা যাবে না ।’ কথগুলো বলেছেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় মন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে হবে। দালালমুক্ত করতে পূর্বের সভায় দালালদের তালিকা করার কথা থাকলেও সেটি না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী হাসপাতালের ৬ কোটি টাকা দামের ফার্নিচার সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পণ্য বুঝে নিতে তত্ত্বাবধায়কের অবহেলাকে দায়ী করা হয়।

এতে তত্ত্বাবধায়ক যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করে বলেন, কাজ করতে না চাইলে চলে যান। এ সরকার কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী প্রমুখ।
রাজবাড়ী সদর হাসপাতালে ৬৭ জন ডাক্তারের পদ থাকলেও আছে ২৬ জন। বিষয়টি প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD