1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আহত ইমাম হাসপাতালে ভর্তি।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আহত ইমাম হাসপাতালে ভর্তি।

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলায়। উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া এলাকায় ঘুমন্ত আচমকা অবস্থায় স্বামী আবু দাউদের (৫০) পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
​আজ (২১ জুলাই) মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে। আহত আবু দাউদ পেশায় জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ধারালো ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গে আঘাত করে তা কেটে ফেলেন।
​ঘটনার পর আবু দাউদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ও স্বজনরা ছুটে আসেন। রক্তাত্ব ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনায় মধুখালী থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD