1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা। পাঁচবিবি সিমান্তে এ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক ১ পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ রাজবাড়ীতে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশত পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মীর দুলাল হবিগঞ্জঃ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর উপজেলার
সায়হাম ফিউচার পার্কের সামনে
থেকে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

রবিবার (১২ জুলাই) রাত প্রায় ১০ ঘঠিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলাম,
এএসআই গোলাম সারোয়ার, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার করে।

অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি, টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

আটক শাহিন আলম রবিন (২৬) মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD