1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ রাজবাড়ীতে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশত পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক দিনের শোক কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দলের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD