1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ রাজবাড়ীতে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশত পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির রহস্য উদঘাটন, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার; গ্রেপ্তার ২ গুড়ায় বাড়ছে যমুনার পানি, তীব্র নদীভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহীতে পদ্মার পানি ঊর্ধ্বমুখী রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে নতুন উদ্যোগ মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক পালন

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

রাসিক প্রশাসক মহোদয়কে বিভিন্ন
প্রজাতির আম উপহার প্রদান

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান করেছেন রাজশাহী মহানগরীর হেতেমখা পানবর এলাকার বাসিন্দা ও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক এস. এম. খাইরুল কবীর। আজ রবিবার নগর ভবনে এসে উপহার হিসেবে তিনি ব্রুনাই কিং, চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, কুমড়া জালি, ব্যানানা ম্যাংগো, ডকমাই, নবাবী তোতাপুরী এবং পালমার জাতের আম রাসিক প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় রাসিক প্রশাসক মহোদয় আম উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে এস. এম. খাইরুল কবীর বলেন, “রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহীবাসীর কল্যাণে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নগরীর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে তাঁর আন্তরিক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। তাঁর এই নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে আমি বিভিন্ন প্রজাতির আম উপহার দিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD