1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধের আহ্বান, পদমদি ঘোনারঘাটে সচেতনতামূলক সভা বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাঁচতে চান দুই কিডনি বিকল হওয়া আছিয়া খাতুন, সমাজের বৃত্তবানদের প্রতি সাহায্যের আকুতি। প্রাকৃতিক দুর্যোগে সদর উপজেলার কোনো মানুষ একবেলা অনাহারে থাকবে না’—ইউএনও, নিরুপমা রায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন হুইপ জিকে গউছ বাগমারা’য় অনলাইনে অবৈধ জুয়া খেলার অপরাধে আটক-৫ আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ

বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডা. মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, মর্জিনা খাতুন ও রাজু হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে কাজের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD