1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধের আহ্বান, পদমদি ঘোনারঘাটে সচেতনতামূলক সভা বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বাঁচতে চান দুই কিডনি বিকল হওয়া আছিয়া খাতুন, সমাজের বৃত্তবানদের প্রতি সাহায্যের আকুতি। প্রাকৃতিক দুর্যোগে সদর উপজেলার কোনো মানুষ একবেলা অনাহারে থাকবে না’—ইউএনও, নিরুপমা রায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন হুইপ জিকে গউছ বাগমারা’য় অনলাইনে অবৈধ জুয়া খেলার অপরাধে আটক-৫ আম চুরিকে কেন্দ্র করে রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ

বাগমারা’য় অনলাইনে অবৈধ জুয়া খেলার অপরাধে আটক-৫

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা থানার পুলিশ গতকাল শনিবার ( ১১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অনলাইনে অবৈধ জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনলাইন অবৈধ জুয়া কারবারীদের ৫ সদস্যকে আটক করেছে। জানা গেছে, এ সকল অনলাইন জুয়া কারবারিা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলা চালিয়ে আসছিল।

অনলাইন জুয়া খেলতে গিয়ে অনেক পরিবার পথে বসেছে। অনলাইন জুয়ারীরা নতুন নতুন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা পরিচালিত করছে বলে অভিযোগ উঠেছে। আর এরই প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশ অনলাইন অবৈধ জুয়ারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

বাগমারা উপজেলার বিভিন্ন প্রান্তে অবৈধ অনলাইন জুয়া খেলা অবস্থায় ও অ্যাপস চালানোর অপরাধে বাগমারা থানা পুলিশ এর হাতে আটকৃতরা হলো মুশফিকুর রহমান রনি(২৮),পিতা-মো:আনিস আলী,সাং-আচিনঘাট,

তৌহিদুল ইসলাম তপু(২২),পিতা- জিল্লুর রহমান মন্ডল, সাং-বাসুবোয়ালিয়া, মাহফুজুর রহমান(৩৫),পিতা-মৃত ময়েন উদ্দিন,সাং-বাসুবোয়ালিয়া, শাহিনুর রহমান সাব্বির(২৪),পিতা-মো:মতিউর রহমান,সাং-বাসুবোয়ালিয়া, ইসরাফিল হোসেন(৩১),পিতা-মো:ইসপিন্ডিয়ার হোসেন,সাং-হাটমাধনগর,সর্ব থানা- বাগমারা,রাজশাহী ও অজ্ঞাতনামা ০৫/০৭ জনের বিরুদ্ধে। এপস ব্যবহার করে জুয়া খেলার জন্য জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/১৯/২৫/২৭ ধারায় বাগমারা থানার মামলা নং ১২ তারিখ ১২/০৭/২০২৬ লিপিবদ্ধ করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অনলাইনে অবৈধ জুয়া খেলা ও অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অপরাধে ৫ জন অনলাইন জুয়াড়িকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD