1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান । মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত ‘নয়ন ডাকাত’ নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত সংসার গোছানোর আগেই শেষ স্বপ্ন, মালয়েশিয়ায় ক্রেনের চাপায় ফরিদপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু। যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে গুলিতে নিহত গোমস্তাপুরের মাহফুজুল হক তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ ক্রোক, আতঙ্কে গোদাগাড়ী শিষ্য হেরোইন কারবারীরা রাণীবাজার টাইলস পট্টিতে ফুটপাতের স্ল্যাব উধাও, অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পথচারী স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

রাজবাড়ী উদীচীর গানে ফলাহারে বর্ষা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ীতে গান, নৃত্য ও ফলাহারের মধ্য দিয়ে উদীচীতে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির  উদ্যোগে শহরের  আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা।  এতে স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, সদস্য শিখা কর্মকার। এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন,  বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক  এম দেলোয়ার হোসেন,  রাজবাড়ী বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী  মিলন, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

 

বক্তারা বলেন, বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু হলো মধুর ঋতু। এই ঋতু শুরু হলে প্রকৃতি হাঁসে। প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। চারপাশ সবুজে ভরে যায়। প্রবীণ তার কৈশোরে ফিরে যায়। তবে মানুষ আজ প্রকৃতি ধ্বংস করে ফেলছে। নিয়মিত বনায়ন ধ্বংস করা হচ্ছে। একারণে বর্ষার প্রকৃত রূপ এখন  আর দেখা যায় না। বর্ষাকে বাঁচিয়ে রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। প্রকৃতি সুন্দর হলে এই পৃথিবী আরও সুন্দর হবে।

অনুষ্ঠানে  উদীচী ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিল্পীরা সংগীত ও নৃত্য  পরিবেশনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD