1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ

তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত; চার পদে লড়ছেন ১০ প্রার্থী

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং–১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকরা ভোটকেন্দ্রে আসতে থাকেন। সকাল ৮টা থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ-সম্পাদক—এই চারটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জয়নুল আবেদীন (আনারস) এবং মোঃ আরিফুজ্জামান নবাব (জিপ গাড়ি)।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ জসিম উদ্দীন (ছাতা) ও মোঃ আনোয়ার হোসেন (মাছ)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহিদুল ইসলাম ফারুক (ফুটবল), মোঃ রিপন আলী (সূর্য) এবং মোঃ জাসিল হোসেন (গরুর গাড়ি)।
অর্থ-সম্পাদক পদে লড়ছেন মোঃ জয়নাল আবেদীন (মই) এবং মোঃ মাহিদুল ইসলাম (মোরগ)।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD