1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভূল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন রাজবাড়ী জেলার গর্ব আ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ( বিপিএম, পিপিএম)  নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উৎপাদন খরচ ৭০ টাকা, বিক্রি ৪০ টাকায় কাঁচামরিচে কেজিপ্রতি ৩০ টাকা লোকসানে আদমদীঘির কৃষক । রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার রাজশাহী মহানগরীতে আরএমপির কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা উদ্ধার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউপির চাপাল গ্রামস্থ চাপাল মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উত্তর পাশে জনৈক এনামুল এর ধানের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভোর ০৫:৩০ ঘটিকায় একজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ সুমন রেজা (৩৫)। মোঃ সুমন রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের পুত্র।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. ভোর ০৪:০৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউপির চাপাল গ্রামস্থ চাপাল মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ ভোর ০৫:১০ ঘটিকায় একজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও পরিবহনের জন্য একটি মোটরসাইকেল সহ (ক্যারিয়ারে একটি সাদা প্লাস্টিকের বস্তা ঝুলানো অবস্থায়) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আজ ০৩ জুলাই ২০২৬ খ্রি. ভোর ০৫:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ভোর ০৫:৩০ ঘটিকায় অভিযুক্ত মোঃ সুমন রেজার সাথে থাকা কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল এর সাথে ঝুলানো সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য SEAGRAM’S ROYAL STAG SUPERIOR WHISKY, Made in India. 750 ml. ১২ বোতল ভারতীয় মদসহ মোটর সাইকেলটি জব্দ করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সুমন রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা এবং আরএমপি, রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD