1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ মাদক কারবারি গ্রেপ্তার; ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেফতার ১২ জন ৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসির বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেফতার ১২ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদী জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ঘটনা-১: নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই(নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি দল নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিব (২২) ও মাসুদ (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনা-২: বেলাব থানার এসআই(নিরস্ত্র)/ মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ০৪ বোতল দেশীয় তৈরি মদসহ পার্থ সাহা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে বেলাব থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-৩: গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় লিজা জর্দ্দা কোম্পানির সামনে মহাসড়কে রায়পুরা থানার এসআই(নিরস্ত্র)/ মোঃ যুবায়ের হোসাইন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ০১ কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা-৪: এদিকে পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন এর নেতৃত্বে থানা এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিয়মিত মামলায় ০১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৪ জনসহ সর্বমোট ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনা-৫:
নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে শহরের কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুল কাদের (২৮), পিতা- শহীদ মিয়া, সাং- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার
বিরুদ্ধে এর আগে ৩টি মাদক মামলা রয়েছে।
২. মোছাঃ রেখা বেগম (৪০), স্বামী- জলিল মিয়া, সাং- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা রয়েছে।
৩. মোছাঃ কাজল বেগম (২৫), স্বামী- ইমন হোসেন, বর্তমান ঠিকানা- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (স্থায়ী ঠিকানা: মোস্তাইল, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া)
পূর্বে তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

নরসিংদী জেলাকে মাদকমুক্ত এবং অপরাধ দমনে জেলা পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD