1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি

রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্কঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাট্রা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত ব্যক্তির নাম লুৎফর রহমান (৬০)। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।

​স্থনীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের কাছে ঝালমুড়ি কিনতে যায়। এ সময় লুৎফর রহমান নির্জনতার সুযোগ নিয়ে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। লুৎফর রহমানের কবল থেকে ফসকে শিশুটি একা একাই বাড়ি ফিরে আসে।

​বাড়ি ফেরার পর শিশুটি শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা অনুভব করতে থাকে। তার শারীরিক অবস্থা দেখে মায়ের সন্দেহ হলে তিনি বিষয়টি নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে ভয়ে কিছু বলতে না চাইলেও পরে মায়ের কাছে লুৎফর রহমানের নির্মমতার কথা খুলে বলে শিশুটি। স্বজনরা জানান, শিশুটির বুক ও পেটে ক্ষতের চিহ্ন রয়েছে।

​ভুক্তভোগী শিশুটির ফুফু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমাদের বাড়ি থেকে ২-৩টি বাড়ি পরেই লুৎফর রহমানের বাড়ি। মেয়েটি সেখানে ঝালমুড়ি কিনতে গেলে সে তাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। লোকলজ্জা আর ভয়ে প্রথমে মেয়েটি কিছু বলতে চায়নি। পরে শরীর খারাপ দেখে বারবার জানতে চাইলে ও সবকিছু খুলে বলে। আমরা প্রথমে ওকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১২টার দিকে আমরা সদর হাসপাতালে আসি। বর্তমানে আমরা হাসপাতালেই আছি।”

​তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পাংশা মডেল থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। আজ বুধবার (১ জুলাই) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

​এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, “ভুক্তভোগীর পরিবার মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছে। তারা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD