1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হামের জটিলতা ও রাতকানা রোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত জরুরি: গোয়ালন্দে ক্যাম্পেইনের উদ্বোধনে ডা. শরিফুল ইসলাম আষাঢ়ের বৃষ্টি সকাল রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার। রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান।

রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাতব্বরপাড়া এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিন মোল্লা গোয়ালন্দ থানায় একটি এজাহার (মামলা) দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুন ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জামাল উদ্দিনের চাচা শহিদ মোল্লাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় শহিদ মোল্লার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিটি স্ক্যান পরীক্ষার পর জানান, তার মাথার খুলির হাড় ভেঙে গেছে এবং মাথায় রক্ত জমাট বেঁধেছে। পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পরিবারের সদস্যরা নিরাপত্তার কথা বিবেচনা করে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্তরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারের এক নারীর গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD