1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন। মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল। রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন  পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়।

বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানাধীন জাহাজ ঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর চরে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার পর বিজিবি‘র আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী বস্তা মাথায় নিয়ে নদীর চরের রাস্তা দিয়ে আসছে। তৎক্ষতাৎ উক্ত মাদক কারবারীকে আটক করার জন্য ধাওয়া করলে মাদক কারবরীর নিকট থাকা বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে *৫৫ বোতল ভারতীয় জেডি মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD