1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টারঃ

নরসিংদী’র মনোহরদী উপজেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আটক হন আমির হোসেন রতন (৫৫)।তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে।তার মাতা তাজমহল।তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।আটকের পর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।অভিযান পরিচালনার সময় মনোহরদী থানার এস আই নিঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতন অংশ গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD