1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রথম বর্ষার ভালোবাসা 

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

মো শারীদ মোল্লাঃ

 

বর্ষার প্রথম দিন আজ, আকাশে মেঘের ঘনঘটা,
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় ভিজে যায় শহরের পথঘাট।
প্রকৃতির এই স্নিগ্ধ ছোঁয়ায় জেগে ওঠে স্মৃতিরা সব,
তোমার কথাই মনে পড়ে বারবার, হৃদয় করে কাঁপন ও রব।

 

কলমের ডগায় থেমে যায় নীরব কিছু অনুভব,
চোখের কোণে ভেসে ওঠে তোমারই মায়াবী স্বভাব।
রাজপথের কোলাহলও আজ বৃষ্টির সুরে নীরব,
প্রতিটি ফোঁটা যেন বলে যায়, তুমি আছো হৃদয়ের গহ্বর।

 

বৃষ্টির জানালায় লেখা হয় অজানা ভালোবাসার ভাষা,
তোমার নামটি মনে এলেই জেগে ওঠে গভীর আশ্বাসা।
যদি আজ তুমি ভিজো এই বর্ষার স্নিগ্ধ জলে,
জেনো, আমার ভালোবাসাও ভিজে যায় তোমারই ছলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD