
শৈলুমং মার্মা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার মাধ্যমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। শিক্ষক ও কর্মচারী মিলিয়ে ১১টি পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত প্রায় ৩০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র তিনজন শিক্ষক। তাঁদের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দুজন সহকারী শিক্ষক। তবে তাঁদের একজন বিএড প্রশিক্ষণে থাকায় নিয়মিত পাঠদানে কার্যকর শিক্ষকসংখ্যা আরও কমে গেছে। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিষয়ের মোট আটটি শিক্ষক পদ শূন্য রয়েছে। পাশাপাশি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক ও নৈশপ্রহরী পদও দীর্ঘদিন ধরে শূন্য পদ রয়েছেন।
বিদ্যালয়ে ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, কৃষিশিক্ষা, শারীরিক শিক্ষা ও ধর্মসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক পাঠ বুঝতে সমস্যায় পড়ছে। বিশেষ করে আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষক না থাকায় অনেক বিষয়ে ক্লাস হয় না। নিজেরা পড়াশোনার চেষ্টা করলেও গণিত ও ইংরেজির মতো কঠিন বিষয় বুঝতে শিক্ষকের সহযোগিতা প্রয়োজন। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে নিয়মিত পাঠদানের ব্যবস্থা করার দাবি জানান তাদের।
নবম শ্রেণির শিক্ষার্থী মেসিংউ মার্মা জানায়, সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকলেও শিক্ষক সংকটের কারণে সব বিষয়ে কতটুকু পড়া শেষ হবে, তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান স্বাভাবিক করার দাবি জানায় ।
রুমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মংমিন মার্মা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য রুমা সরকারি উচ্চ বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। তাঁদের একজন বিএড প্রশিক্ষণে থাকায় কার্যত দুজন শিক্ষক দিয়ে এত শিক্ষার্থীর পাঠদান কীভাবে সম্ভব, তা বোধগম্য নয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল কান্তি দেব বলেন, শিক্ষক সংকটের কারণে পালাক্রমে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। মাঝেমধ্যে শিক্ষার্থীদের অসহায়ত্ব দেখে হতাশ হতে হয়। বিশেষ করে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো এবং ইংরেজি বিষয়ে শিক্ষক না থাকায় সমস্যা বেশি হচ্ছে। বিদ্যালয়ে প্রায় ১১টি পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়ে শুনেছেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক সংকট দূর হবে বলে আশাবাদন্ত করছেন তিনি।
এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মচারী নিয়োগ দিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানান ।