1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ফরিদপুর মহাসড়কে অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫।

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভাঙ্গা ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ এর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, নগরকান্দা থানা পুলিশসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD