1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
# SHEAKH MD ZAKARIA: ডিজিটাল কনটেন্টে শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনবোধের এক সৃজনশীল যাত্রা মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি 

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

 

নির্ধারিত সময়ের আগেই তালাবদ্ধ মাদ্রাসা, দেখা পাওয়া যায়নি শিক্ষক-শিক্ষার্থীর। এমন ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল(ডিগ্রি)মাদ্রাসায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে (২০ মে) বুধবার দুপুর ৩ টায় মাদ্রাসার ভবনে ঝুলছে তালা। মাদ্রাসায় কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই। পাঠদান ও অফিসকক্ষ তালাবদ্ধ।

 

স্থানীয়রা জানায়, নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্তসহ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

 

এবিষয়ে জানতে কিশোরগঞ্জ বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ অহিদুল ইসলামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, যেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিদ্যালয় খোলা থাকার কথা সেখানে তারা কিভাবে দুপুর ৩ টায় মাদ্রাসা ছুটি দেন। আপনারা নিউজ করেন আমি তাদের কে শোকজ করবো

 

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আপনারা মাধ্যমিক শিক্ষা

অফিসারের সাথে কথা বলেন তারপরেও বিষয়টি আমি দেখবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD