1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

রামগতিতে ভেকু জব্দ,অবৈধভাবে মাটি কাটায় মামলা দায়ের। 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজল কারিগরগোজা এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিমের কৃষিজমির উর্বর মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চর রমিজ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে রামগতি থানায় ৭ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেন।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হলে জমির উৎপাদনক্ষমতা কমে যায় এবং কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD