1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
# SHEAKH MD ZAKARIA: ডিজিটাল কনটেন্টে শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনবোধের এক সৃজনশীল যাত্রা মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

দুধের শিশুসহ মা কারাগারে,অন্য ২সন্তান জেলগেটে অপেক্ষায় ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  :

 

 

লক্ষ্মীপুরে মারধরের মামলায় ফারহানা আক্তার শিল্পী নামের এক নারীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় শিল্পীর দুধের শিশুকেও মায়ের সঙ্গে কারাগারে যেতে হয়েছে। অন্যদিকে স্কুল ড্রেস পরিহিত তার আরো দুই সন্তানকে জেলগেটে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

 

 

সোমবার (১১ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শাহ জামাল মারধরের মামলায় আসামি শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

আদালতের পেশকার দেলোয়ার হোসেন বিকেল ৫টার দিকে জানান, আদালতের নির্দেশে দুই আসামিকে পুলিশ হাজতে পাঠানো হয়। পরে শিশুটিকে কারাগারে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

 

এদিকে প্রিজনভ্যানে মায়ের কোলে থাকা শিশুসন্তান এবং জেলগেটে দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

 

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, দুধের শিশু সিয়ামকে নিয়ে শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন।

 

 

তার অন্য দুই সন্তান—পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮)—জেলগেটে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা শহীদ স্মৃতি আদর্শ একাডেমির শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা চলমান।

 

স্ট্যাটাসে আইনজীবী স্বপন লেখেন, ‘মায়ের সঙ্গে দুগ্ধজাত এক বছরের শিশুটিও হাজতে। রড দিয়ে আঘাতের অভিযোগ।

 

 

অথচ ভিডিওতে দেখা যাচ্ছে সে মার খাচ্ছে, অথচ বলা হচ্ছে সে মেরেছে এবং জেলে।’আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে শিল্পী রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেছেন। এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায়। তবে আদালতে জমা দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটে আঘাতের ধরন ‘সাধারণ জখম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পরও আদালত শিল্পীসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন।

 

 

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, শিশুসন্তানসহ শিল্পীকে বিকেলে কারাগারে আনা হয়েছে।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মাহাতাব উদ্দিন ভূঁইয়া গত ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা করেন। মামলায় শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো পাঁচজনকে আসামি করা হয়।

 

 

এজাহারে গুরুতর আঘাতের অভিযোগ থাকলেও লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটে আঘাতকে ‘সিম্পল ইনজুরি’ বা সাধারণ জখম হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD