
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ, আত্মসম্মান ও ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, কর্মক্ষেত্রে প্রায়ই নানা ধরনের হয়রানি, অসৌজন্যমূলক আচরণ এবং নিরাপত্তাহীন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। এসব সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি জানান তারা।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ সম্মান ও নিরাপত্তা পান না। তাই তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, মানবিক আচরণ এবং পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি।
প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা