1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনে রহনপুর পৌরসভা শ্রেষ্ঠ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনে রহনপুর পৌরসভা শ্রেষ্ঠ

মোঃসুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে এবার জেলার শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছেন রহনপুর পৌরসভা। আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাশেষে রহনপুর পৌরসভাকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনের হাতে সম্মননা স্মারকটি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এরআগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উড়াঁও। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান এক প্রতিক্রিয়ায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভার গৌরব অর্জন করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ দেন। সেই সঙ্গে রহনপুর পৌরবাসীকে অভিনন্দন জানান এবং এই অর্জন পৌরবাসির বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD