1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৪

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মতিহার থানার তালাইমারী (বাদুড়তলা) এলাকার মো. রবি (৪২), পবা থানার পিল্লাপাড়া এলাকার মো. আব্দুল্লাহ ওরফে খোকন (২৮), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মো. তুষার হোসেন (৩২) এবং পবা থানার ভবানীপুর এলাকার মো. আমিনুল ইসলাম (৩২)।

 

পুলিশ জানায়, গত ৯ মে দুপুরে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনা এলাকা থেকে রবিকে আটক করা হয়। একই দিন রাতে পবা থানার বড়গাছিগামী মথুরা মোড় এলাকা থেকে খোকন এবং সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়া এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৮ মে রাতে পবা থানার ভবানীপুর এলাকা থেকে আমিনুলকে আটক করে পুলিশ।

 

আসামিদের দেহ তল্লাশি করে মোট ২২০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রবি ও তুষারের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD