1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
# SHEAKH MD ZAKARIA: ডিজিটাল কনটেন্টে শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনবোধের এক সৃজনশীল যাত্রা মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ

রাজশাহীতে বিদেশি পর্যটক হেনস্তার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়।

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দুই বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি শুক্রবার নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালী এলাকায় ঘটে বলে জানা গেছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন এবং একের পর এক বিভিন্ন প্রশ্ন করছেন। এ সময় পর্যটকদের স্পষ্টভাবে অস্বস্তিতে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই ঘটনাটিকে ‘অশোভন’, ‘বিব্রতকর’ ও ‘অতিথি সংস্কৃতির পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

 

ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকের মতে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা থেকে কিছু ব্যক্তি বিদেশি অতিথিদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন, যা দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ।

 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD