
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরের কোতোয়ালী থানাধীন মোল্লাবাড়ি সড়কের নতুন বাজার এলাকায় নুসরাত জাহান মিম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত নুসরাত জাহান মিম মৃত সাইদুর রহমান সুজনের মেয়ে। তিনি শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, মিম এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার মো. আফজাল হোসেনের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় মিম। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।