
উপজেলা প্রতিনিধি মোঃ শাজাহান খানঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় সাংবাদিকদের সংগঠন ‘পাংশা রিপোর্টার্স ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৩:০০ঘঠিকায় আয়োজিত এ সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও সম্মানিত সদস্য মোঃ সহিদুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।