1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নের এক ছাত্রীর মামলা দায়ের।      

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী নগরীতে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে| এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে আসামি করে মামলা করেছেন|

 

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে বোয়ালিয়া থানা শনিবার (২ মে) রাতে মামলাটি রুজু করে| এর আগে ওই ছাত্রী গত ২৭ এপ্রিল ট্রাইব্যুনালে পিটিশন মামলা (ন¤^র-২৯/২০২৬) দায়ের করেন|

 

বাদীর অভিযোগ ও জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন| একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে অগ্রগতি জানাতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়|

 

পরে শনিবার রাত ৮টার দিকে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়|

 

মামলায় অভিযোগ করা হয়েছে, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন|

 

এর আগে গত ৩ মার্চ আরেক নারী বাদী হয়ে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১০ ধারায় প্রথম মামলা দায়ের করেন|

 

ওই মামলায় গত ২০ এপ্রিল জামিন আবেদন করতে গেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন| এরপর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন|

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD