1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাজশাহীতে ছিনতাইকারীর উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে নগরবাসী। 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী নগরীতে দিন দিন বেড়ে চলেছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। বিশেষ করে রাতের আঁধারে নিরিবিলি স্থানগুলোতে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। অভিযোগ রয়েছে, চার সদস্যের একটি চক্র বিভিন্ন স্থান থেকে রিকশাযাত্রী বা পথচারীদের অনুসরণ করে সুযোগ বুঝে রিকশা থামিয়ে চাকুর ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে।

 

সম্প্রতি নগরীর লক্ষীপুর গ্রেটার রোডে শিক্ষা বোর্ডের বিপরীত পাশে এমনই এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, আগে থেকেই একটি চক্র তাদের রিকশা অনুসরণ করছিল। নির্জন ও অন্ধকার স্থান পেয়ে ছিনতাইকারীরা রিকশার গতি রোধ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ১১০০ টাকা ছিনিয়ে নিয়ে রিকশাযোগে পালিয়ে যায় তারা।

 

এ ধরনের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয়রা বলছেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং ছিনতাইকারী চক্র শনাক্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD