1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ প্রধান আসামি সুজন গ্রেফতার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

নিজেস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে RAB-10।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০ এর সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্প যৌথভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মা মলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD